রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


সারা দেশে বিএনপির বিক্ষোভ রোববার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৭

%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%ad%e0%a7%80
ডেস্ক রিপোর্টঃ

রাজধানীতে শনিবার সমাবেশ কর্মসূচি পালন করতে না দেয়ার প্রতিবাদে আগামীকাল রোববার দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আজকের সমাবেশ কর্মসূচি ঠেকাতে ক্ষমতাসীনদের বর্বর পদক্ষেপের প্রতিবাদে আগামীকাল (রোববার) সারাদেশে জেলা সদর ও মহানগরে এবং ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি