শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মাঝ আকাশে নারী সহযাত্রীর শ্লীলতাহানি, অতঃপর…


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০১.২০১৭

rape_3

পূর্বাশা ডেস্ক:

বিমানের মধ্যেই নারীর শ্লীলতাহানি করলো তার এক সহযাত্রী। এয়ার ইন্ডিয়ার ওই যাত্রী মাঝ আকাশে সহযাত্রীর সঙ্গে এমন আচরনের পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। খবর সংবাদ প্রতিদিনের।

ওই নারী জানান, বিমান সফরের সময় নিজের সিটেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তখন খারাপভাবে তার শরীরে স্পর্শ করে ওই ব্যক্তি। জানা গেছে, ওই ব্যক্তি নারীর বুকে হাত দেয়। এই ঘটনায় ঘুম ভেঙে যায় তার। তিনি ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে সেখান থেকে সরিয়ে দিয়ে বিমানকর্মীদের কাছে অভিযোগ জানান। এরপর বিমানটি আমেরিকায় পৌঁছলে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ।

গত ২১ ডিসেম্বর রাত দুইটা নাগাদ মুম্বাই থেকে আমেরিকাগামী বিমান এএল ১৯১’তে এই ঘটনাটি ঘটে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই বিমানে নারী যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রী নিরাপত্তা বাড়াতে ঠিক কী পদক্ষেপ নিচ্ছে এয়ার ইন্ডিয়া, সেই দিকেও লক্ষ্য রাখা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি