শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পূর্ব বাগদাদে গাড়ি বোমা হামলা, নিহত ১১


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০১.২০১৭

1483866126
পূর্বাশা ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে একটি মার্কেটে হওয়া বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টির মুখপাত্র সাদ মানের বরাত দিয়ে বিবিসি জানায়, একটি গাড়ি দেখে সন্দেহ হওয়া গুলি চালায় নিরাপত্তা রক্ষীরা। এরপর গাড়িটি বিস্ফোরিত হয়।
এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে ইরাকে শিয়াদের উদ্দেশ্য করে চালানো অধিকাংশ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গি সংগঠনটি। আর সে কারণেই এই হামলার জন্য তাদের দায়ী মনে করছে দেশটির সরকারি বিভিন্ন সংস্থা।
উল্লেখ্য, ইরাকে আইএসের ঘাঁটি হিসেবে পরিচিত মুসল শহরে ইরাকি ও মিত্র বাহিনীর যৌথ অভিযানে পিছু হটতে বাধ্য হয় আইএসের সৈন্যরা। এরপর থেকেই দেশটির রাজধানী ও অন্যান্য শহরকে কেন্দ্র করে চোরা হামলা শুরু করে জঙ্গি সংগঠনটি।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি