ভারত বিশ্বের অন্যতম গণতান্ত্রিক দেশ। তার প্রমাণও অতীতে রেখেছে। সেই গণতন্ত্র চর্চায় আরেক ধাপ এগিয়ে গেল তারা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা যাচাই করে দেখা যাবে। ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশনই (সিআইসি) এ পথ করে দিয়েছে। সিআইসি নির্দেশ দিয়েছে ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে যত জন স্নাতক পাশ করেছেন তাদের সবার ফল দেখানোর।
রাজনৈতিক অঙ্গনে পা রাখার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা দিয়ে নানা বিতর্ক রয়েছে। এবার তার শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের পথ খুলে দিল সিআইসি।
যতটুকু জানা গেছে সে অনুযায়ী ১৯৭৮ সালেই মোদি স্নাতক ডিগ্রি লাভ করেন। এ বিষয়ে নিশ্চিত হতে নীরাজ ও মোহাম্মদ ইরশাদ নামে দুজন তথ্য অধিকার প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) কাছে আবেদন করেন। ডিইউ কর্তৃপক্ষ দুজনের আরজিই খারিজ করে দেয়। তবে বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে সিআইসি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়েকে ২৫ রুপি জরিমানাও করেছে।
ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষকে দেওয়া যাবে না- বিশ্ববিদ্যালয়ের দেওয়া এ যুক্তি অযৌক্তিক বলে জানিয়েছে তথ্য কমিশন।
কমিশন জানিয়েছে, মোদির যে সময় পরীক্ষা পাস করেছে সে সময় পরীক্ষার ফল নোটিশ বোর্ডে দেওয়া হতো। সংবাদপত্রেও প্রকাশ হতো। আর কাউকে ডিগ্রি দেওয়ার বিষয়টি প্রকাশ্যেই ঘটে। ফলে যে আগেই এভাবে প্রকাশ হয়েছে তা নিয়ে গোপনীয়তা কেন।
ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশনার শ্রীধর আচারুলু বলেছেন, পোস্টাল অর্ডারে কারণে তথ্য না দিতে চাওয়া উচিত হয়নি। এটা বজ্র আঁটুনি ফসকা গেরোর হয়ে গেল না। পোস্টাল অর্ডারর একটি ফাইল করা হলো। খরচ করা হলো অনেক টাকা। অথচ তার বদলে একটা তথ্য না জানানো দুর্ভাগ্যজনক।
ডিইউ কর্তৃপক্ষ জবাবে বলেছে, কোনো অসৎ উদ্দেশ্যে আবেদন খারিজ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের নিয়মের মধ্যে থেকেই তারা কাজ করেছে।
আপাতত সেই বিতর্কের তো সুরাহ হলো। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা খতিয়ে দেখার পথ হলো। তথ্য কমিশনের নির্দেশ অনুযায়ী, ১৯৭৮ সালে ডিইউ থেকে যারা স্নাতক ডিগ্রি নিয়েছেন তাদের প্রত্যেকের নাম, রোল নম্বর, বাবার নাম, প্রাপ্ত নম্বর ও যাবতীয় বিষয়ের ‘সাটিফায়েড কপি’ বিনা খরছে বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। ওই বছর নাকি স্মাতক পরীক্ষার্থীর সংখ্যা ছিল লাখ দুয়েক।
এ নির্দেশে আশাবাদী নীরাজ-ইরশাদ। তাদের আশা, সিআইসির এই রায় সবার জন্যই মঙ্গলজনক ও গণতান্ত্রিক। এর ফলে অনেক সংশয়ের নিরসন হবে।

























































