শনিবার,২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


পেঁপের জন্য খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০১.২০১৭

274657_1
ডেস্ক রিপোর্টঃ

আশুলিয়ায় পেঁপে নিয়ে বিরোধে বাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আশুলিয়া থানা পুলিশ অভিযুক্ত সাইদুর রহমানকে আটক করেছে।

শুক্রবার সকালে আশুলিয়ার খেজুরটেক এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহত ও আটকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, আশুলিয়ার খেজুরটেক এলাকার বাসিন্দা বাবুল হোসেনের ৫ ও ১০ বছর বয়সী দুই নাতি পার্শ্ববর্তী সাইদুর রহমানের পেঁপে বাগান থেকে পেঁপে ছিঁড়ে খায়। এ ঘটনাকে কেন্দ্র করে বাবুল হোসেন ও সাইদুর রহমানের মধ্যে কথাকাটাকাটি হয়।

কথা কাটাকাটির একপর্যায়ে সাইদুর বাবুলকে ধাক্কা দিলে সে মাটিয়ে পড়ে যায়। পরবর্তীতে বাবুলকে পিটিয়ে আহত করে সাইদুর। আহত অবস্থায় বাবুলকে গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এছাড়া পুলিশের এ কর্মকর্তা আরো জানান, এই ঘটনায় আশুলিয়া থানা পুলিশ অভিযুক্ত সাইদুর রহমানকে আটক করেছে। এছাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি