রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


গুলশান হামলার আরেক ‘পরিকল্পনাকারী’ রাজীব গান্ধী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৭

gulshan-attack-rajib20170114113345
পূর্বাশা ডেস্ক:

রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে তাকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি জানিয়েছেন।

শনিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গতবছর গুলশান ও শোলাকিয়া চালানো হামলায় এই রাজীব গান্ধী ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা রেখেছিলেন বলে এর আগে জানিয়েছিল পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি