শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেক্সিকোয় ১০ জনের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০১.২০১৭

1484672069_37

পূর্বাশা ডেস্ক:

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের গুয়েরোরো রাজ্যে সোমবার ১০ জনের লাশ পাওয়া গেছে। এর মধ্যে ৬ টি লাশ মস্তকবিহীন অবস্থায় ছিল।

গুয়েরেরো নিরাপত্তা বিভাগের মুখপাত্র রবার্টো আলভেরাজ এক বিবৃতিতে বলেন, আঞ্চলিক রাজধানী চিলপানসিনগোতে একটি ট্রাকের ভেতর ছয় জনের লাশ এবং ট্রাকের ছাদে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর তাদের মাথা পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক আঞ্চলিক সরকারের এক সূত্র জানায়, পার্শ্ববর্তী চিলাপা শহরে আরো চার পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের হাত বাঁধা এবং শরীরে নির্যাতনের চিহ্ন ছিল।

সূত্র জানায়, তারা লস আরডিলস ও লস জেফাস নামের দুটি মাদক পাচারকারী সংগঠনের মধ্যে ক্ষমতার লড়াইয়ের বলি বলে ধারণা করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি