শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাবাকে দেশ পরিচালনার সুযোগ দিন: ট্রাম্প কন্যা ইভানকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৭

evanka-550x345

ডেস্ক রিপোর্ট:

আমার বাবা ডোনাল্ড ট্রাম্পকে দেশ পরিচালনার সুযোগ দিন। তিনি আপনাদের আস্থার প্রতিফলন ঘটাবেন। আহ্বান জানালেন নতুন মার্কিন প্রেসিডেন্টের মেয়ে ইভানকা।

যুক্তরাষ্ট্রের এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন জনগণের প্রতি তিনি এ আহবান জানালেন।

ইভানকা বলেন, সব সমালোচককে আমি বলছি আপনারা বাবাকে সময় দিন। দায়িত্ব নিতে দিন এবং আপনি যে ভুল, তা প্রমাণের সুযোগ দিন।

এবিসি নিউজকে ট্রাম্প কন্যা বলেন হোয়াইট হাউজে গিয়ে আমার প্রধান লক্ষ্য দেশজুড়ে ভ্রমণ করা। দেশের জন্য কীভাবে ইতিবাচক মূল্যবোধ যোগ করা যায় তা নিয়ে মানুষের মতামত গ্রহণ করা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি