শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০১.২০১৭

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বারে বিদ্যুৎ স্পৃষ্টে সাইফুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে।

সোমবার (২৩ জানুয়ারী) বিকাল ৪টায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের নির্মাণ শ্রমিক ঠিকাদার জাহাঙ্গীর হোসেন এর ছেলে।

প্রত্যক্ষদর্শী রহমান জানান, রাধানগর গ্রামের তফাজ্জল হোসেন ভূইয়ার বাড়িতে গৃণ নির্মাণের কাজ চুক্তি নেয় জাহাঙ্গীর হোসেন। গত দুই দিন যাবৎ ভবন নির্মাণের কাজ চলাচ্ছে তারা। সোমবার সকাল থেকে ৭ জন নির্মাণ শ্রমিক কাজ করে এবং পুকুরে বিদ্যুৎ চালিত সেচ পাম্প সেট করে পানি সরবরাহ করছিল। সোমবার বিকাল ৪টার দিকে পাম্পে পানি না আসায় সাইফুল ওই পাম্পে ধরা মাত্র বিদ্যুতের স্পৃষ্ট হয়।

তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এব্যাপারে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দায়িত্বরত ডিজিএম (টেকনিক্যাল) ইউসুফ আলী জানান, অবৈধ বিদ্যুৎ লাইন স্থাপনের অপরাধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি