স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর পুরাতন মৌলভীপাড়া এলাকায় রহস্যজনকভাবে জনি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোর রাতে গৌরিপুর থেকে তার মরদেহ নগরীর ভাড়াটিয়া বাসায় আনা হয়।
নিহত জনি নগরীর মৌলভীপাড়া এলাকার মনা মিয়ার ছেলে। সেখানে জনির পরিবার ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে। তাদের মূল বাড়ি দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, বার (২০ জানুয়ারি) বিকেলে কাটাবিল এলাকায় কালাম নামে এক যুবক জনির পায়ে ছুরিকাঘাত করেন। এরপর স্থানীয়রা তাকে মা-মনি হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। রোববার স্থানীয় লোকজন এ বিষয়ে দুপক্ষকে ডেকে নিয়ে মিমাংসা করান। সেখানে ক্ষতিপূরণ হিসেবে জনিকে ৩ হাজার টাকা প্রদান করা হয়। ওই দিকে জনি গতকাল সোমবার গৌরিপুর এলাকায় রহস্যজনকভাবে মারা যায়। ভোরে তার মরদেহ কুমিল্লা নগরীতে আনা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, নিহত জনির গলায় আঘাতের দাগ রয়েছে। হয়তো গৌরিপুর এলাকায় জনি ফাসিঁতে ঝুলে অথবা বিষপানে আত্নহত্যা করেছে। তবে মারা যাওয়ার মূল রহস্য এখনো উদঘাটন হয়নি। তবে নিহত জনি একজন মাদকাসক্ত ছিলেন।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


















































