শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভারত হয়ে বাংলাদেশে আসবে নেপালের জলবিদ্যুৎ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী


ভারত হয়ে বাংলাদেশে আসবে নেপালের জলবিদ্যুৎ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৭

bittut-550x309
পূর্বাশা ডেস্ক:

নেপাল এবং ভূটানে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে তা থেকে বিদ্যুৎ আমদানির জন্য শিঘ্রই এ দেশগুলোর সাথে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিবিসি বাংলাকে এ কথা জানিয়েছেন।

ভারতের ভেতর দিয়ে এই বিদ্যুৎ সঞ্চালন লাইন বাংলাদেশে আসবে এবং এ জন্য ভারতের সম্মতিও পাওয়া গেছে, বলেছেন নসরুল হামিদ।

নসরুল হামিদ বলেন, খুব শিঘ্রই, সম্ভবত আগামী মাসেই সমঝোতা স্মারক স্বাক্ষর করার জন্য নেপালে যেতে পারেন। নেপালে জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ বিনিয়োগও করবে।

তিনি বলেন, নেপাল ও ভূটানের মতো দেশগুলোতে জলবিদ্যুৎ প্রকল্প করে ৮০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন এবং রপ্তানি করা সম্ভব। বাংলাদেশ ও ভারত উভয়েই এ থেকে উপকৃত হতে পারে।

এই বিদ্যুৎ বাংলাদেশে আসবে ভারতের ভূখন্ডের ভেতর দিয়ে একটি সঞ্চালন লাইনের মাধ্যমে।

এ জন্য সচিব পর্যায়ের বৈঠকগুলোতে ইতিমধ্যেই ভারতের সম্মতি পাওয়া গিয়েছে, তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক ও চুক্তি হবে সমঝোতা স্মারক সই হবার পর বলে জানান নসরুল হামিদ।

তিনি বলেন, ভারতের বিদ্যুৎমন্ত্রীর সাথে এ নিয়ে তার কথা হয়েছে। ভারত নিজেও এতে বিনিয়োগ করতে পারে এমন সম্ভাবনাও আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি