মোঃ শরীফুল ইসলাম,চান্দিনাঃ
চান্দিনায় চার মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলেন- উপজেলার হারং গ্রামের দুলাল মিয়ার ছেলে সুজন (১৮), খোকন মিয়ার ছেলে সোহেল (২০), আলী হোসেন মিয়ার ছেলে সুমন (২০), ছাদেকুর রহমান এর ছেলে আল-আমিন (২০)।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা সদরের পৌরএলাকার হারং ভূইয়া মার্কেট সংলগ্ন দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে ওই চারজনকে আটক করে চান্দিনা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া’র কার্যালয়ে হাজির করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই কারাদন্ড প্রদান করা হয়। চান্দিনা থানার এসআই ইমদাদুল হক ও এএসআই মীর সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশ ওই অভিযান চালায়।


















































