শুক্রবার,৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


জুকারবার্গ দম্পতির বসন্ত উৎসব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৭

mark20170128120431
পূর্বাশা ডেস্ক:

চীনা বসন্ত উৎসব উদযাপন করছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও তার স্ত্রী প্রিসকিলা চ্যান।

সবাইক চীনা বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে জুকারবার্গ লিখেছেন, ডামপ্লিং বানিয়ে প্রিসকিলা আর আমি বসন্ত উদযাপন করছি।

এই পোস্টের সঙ্গে সেটি বানানোর একটি ছবিও জুড়ে দিয়েছেন জুকারবার্গ। ছবিতে দেখা যাচ্ছে জুকারবার্গ ছাই রঙের টিশার্ট পড়ে আছেন। স্ত্রী প্রিসকিলার সঙ্গে দাঁড়িয়ে কাজ করছেন তিনি। তাদের সামনের টেবিলে ছড়িয়ে-ছিটিয়ে আছে রান্নার সামগ্রী।

ওই পোস্টে জুকারবার্গ আরো লিখেছেন, আমি বাজি ধরছি কেউ বলতে পারবে না কোনটা আমার বানানো আর কোনটা প্রিসকিলার।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করা পোস্টের শেষে একটু চীনা ভাষাও জুড়ে দিয়েছেন জুকারবার্গ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি