মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের বিপক্ষে দল ঘোষণা, মোস্তাফিজ বাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন শফিউল ইসলাম ও লিটন দাস।

তাদের জায়গা দিতে স্কোয়াড থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও রুবেল হোসেন। এছাড়া কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকেও স্কোয়াডে রাখা হয়নি।

বুধবার বিসিবি এ তথ্য জানায়।

বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশিস রায় ও কামরুল ইসলাম রাব্বি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি