মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আইপিএল ৫ এপ্রিল শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এবারের মৌসুমের ভারতীয় প্রিমিয়ার লীগ (আইপিএল) আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এটি এই লীগের ১০ম আসর।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিসিসিআই ও আইপিএল আয়োজক কমিটি মিলে দ্রুতই এ ব্যপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন (সিওএ) ও বিসিসিআই কর্মকর্তারা মিলে চলতি বছরের আইপিএল সফলভাবে সম্পন্ন করার জন্য আলোচনায় বসেছিলেন। সেখানেই তারিখটি চূড়ান্ত করা হয়েছে। চলতি সব নিয়মই এবারও পর্যায়ক্রমে বহাল থাকবে বলে সিওএ নির্দেশ দিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি