বিশেষ প্রতিনিধি ॥
জমি বিরোধের জেরে বরুড়ায় উপজেলার ১০নং উত্তর শিলমুড়ী ইউনিয়নের জীবনপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে প্রবাসী মুনায়েম ও তার ছেলে সুমনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। বুধবার সকালে মুনায়েমের বসত বাড়ীর গেইটের সামনে এই ঘটনা ঘটে। এনিয়ে মুনায়েমের স্ত্রী নাছিমা বেগম বরুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগসূত্রে জানা যায়, মুনায়েম প্রবাশে থাকা অবস্থায় ৩৩ শতক জায়গা ক্রয় করে। কিন্তু অভিযুক্ত একই বাড়ীর শিব্বি আহমেদ, শাহপরান, সাদ্দাম, কবির হোসেন,শাকিল, রৌশনারা বেগম, ফারজানা আক্তার ও নাছিমা বেগম গংরা মুনায়েমের ক্রয়কৃত জমি জোড়পূর্বক দখল করে আসছে। এ নিয়ে মুনায়েম প্রবাস থেকে দেশের আসার পর বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করে, কিন্ত অভিযুক্তরা জমি দখল দিবে না ও তাদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।
বুধবার (১ ফেব্রুয়ারী) সকালে মোনায়েম, ছেলে সুমন ও সুমনের মা নাছিমা বেগমসহ ব্যাংকে ১লক্ষ ৩৫ হাজার টাকা জমা দিতে যাওয়ার সময় তাদের বাড়ীর গেইটে এসে শিব্বির আহমেদসহ তার বাহিনী নিয়ে হামলা করে। এসময় মুনায়েমের মাথায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, সুমনকে লোহার রড দিয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে আহত ও মুনায়েমের স্ত্রী নাছিমা বেগমের ব্যাগে থাকা ১লক্ষ ৩৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এছাড়া মুনায়েমের বাড়ীঘর ভাংচুর ও ঘরের মূল্যবান জিনিসপত্র ক্ষতি করে শিব্বির ও তার লোকজন পালিয়ে যায়।
স্থানীয়রা আহত প্রবাসী মুনায়েম ও সুমনকে কুমিল্লা মেডিকেল হসপিটালে চিকিৎসার জন্য প্রেরণ করে। এনিয়ে মুনায়েমের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। বিষয়টি নিয়ে বরুড়া থানার ওসি মোঃ আসলাম জানান, বিষয়টি নিয়ে তিনি অবগত আছেন, উভয়পক্ষ থানায় অভিযোগ করেন। ঘটনার সত্যতা যাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

















































