শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » প্রধান শিক্ষক আবুল খায়ের আবু কুমিল্লার পরিমল, ছড়িয়ে পড়েছে ভিডিও


প্রধান শিক্ষক আবুল খায়ের আবু কুমিল্লার পরিমল, ছড়িয়ে পড়েছে ভিডিও


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় পাওয়া গেছে এক পরিমলের সন্ধান। নিজের ছাত্রীদেরকে ব্লাকমেইল করে যৌন লালসা মেটানোর পাশাপাশি সেসব দৃশ্য মোবাইল ভিডিওতে ধারণ করেন তিনি। আর ওই ভিডিও দিয়ে দিনের পর দিন ছাত্রীদেরকে বাধ্য করেন তার কথা মতো চলতে।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এই নব্য পরিমলের নাম আবুল খায়ের আবু। তিনি একাধারে শিক্ষক ও রাজনীতিবিদ। বর্তমানে নাঙ্গলকোট এআর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আবুল খায়ের আবু এর আগে স্থানীয় চাঁনগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমান উপজলা আওয়ামীলীগের সম্মানিত যুগ্ম আহবায়কের দায়িত্বেও আছেন আবু। আগে ছিলেন একই কমিটির প্রচার সম্পাদক। রাজনীতির সূত্রে এলাকায় তার যথেষ্ট প্রভাব। পরিকল্পনামন্ত্রী আ ন হ মোস্তফা কামালের সাথেও দলীয় বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় তাকে।

আবুর বিরুদ্ধে বহু আগে থেকে ছাত্রীদেরকে ব্লাকমেইল করার অভিযোগ ছিল। কিন্তু ভয়ে এবং লোকলজ্জায় ভুক্তভোগীরা সব সময় মুখ বুঝে ছিল।

সম্প্রতি আবুর একটি নগ্ন ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়ার পর সব কিছু প্রকাশ পেতে শুরু করে। ইউটিউব ও ফেসবুকে এরপর থেকে ছড়িয়ে পড়তে থাকে তার একাধিক ভিডিও। নোংরা এসব ভিডিওতে তার অপকর্ম প্রকাশ পেয়ে যায়।

চাঁনগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাবস্থায়ও তার বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ছিল। কিন্তু ক্ষমতার দাপটে তিনি সব সময়ই পার পেয়ে গেছেন।

এদিকে ভিডিও প্রকাশ হয়ে পড়ার পর সেই ভিডিও এলাকার যারা শেয়ার করেছেন তাদেরকে আবু তার ক্যাডারদেরকে দিয়ে হুমকি দিচ্ছেন। আজ শুক্রবার আবুর ফেসবুক প্রোফাইলে (https://www.facebook.com/abulkhair.abu.1) গিয়ে দেখা যায়, যে বা যারা এই ভিডিও ছড়িয়েছে তাদেরকে ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।

সূত্র- বিডিফেইস টুডে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি