শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জার্মান সাপ্তাহিকে ঘাতক ট্রাম্প!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সাপ্তাহিক ডার স্পেইগেলের সর্বশেষ প্রচ্ছদ নিয়ে। ইউরোপের সর্ববৃহৎ এই সাপ্তাহিকের সর্বশেষ সংখ্যায় ট্রাম্পকে উপস্থাপন করা হয়েছে ঘাতক হিসেবে। প্রচ্ছদে দেখানো হয়েছে ‘লেডি লিবার্টির’ ঘাতক হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

পার্স টুডের একটি খবরের বরাতে জানা গেছে, দৃশ্যত, ইরানসহ সাত মুসলমান দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ট্রাম্পের নির্দেশকে কেন্দ্র করে এ প্রচ্ছদ-চিত্র দিয়েছে সাপ্তাহিকীটি। সাধারণ ভাবে এ নির্দেশকে ‘মুসলমান নিষেধাজ্ঞা’ হিসেবে দেখা হচ্ছে। এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ এবং অনেক মামলা হয়েছে।

প্রচ্ছদ চিত্রে দেখা যাচ্ছে, ‘লেডি লিবার্টি’র খ-িত মুন্ডু এক হাতে এবং অপর হাতে রক্তাক্ত ছুরি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ট্রাম্প। খ-িত মু-ু থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে তাও ডার স্পেইগেলের অন লাইন সংস্করণে ফুটিয়ে তোলা হয়েছে।

এদিকে ডার স্পেইগেলের প্রচ্ছদ চিত্র নিয়ে আলোচনা করতে যেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে নিজের মতো করেও তুলে ধরেছেন অনেকে। অর্থাৎ প্রচ্ছদ চিত্রকে আপন মনের মাধুরী মিশিয়ে নতুন ভাবেও প্রকাশ করেছেন অনেকে।

এই প্রথম নয় এর আগেও ট্রাম্পকে নিয়ে ব্যাঙ্গ প্রচ্ছদ চিত্র প্রকাশ করেছে জার্মান এ সাপ্তাহিক। অবশ্য, সে প্রচ্ছদ সামাজিক যোগাযোগের মাধ্যমে এতো আলোড়ন তুলতে পারে নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি