শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভুল ট্রেনে কিশোরী…


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৭


আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের ছত্তিশগড়ের এক কিশোরী। এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য গেল বছরের অক্টোবরে ট্রেনে উঠেছিলেন তিনি। তবে বুঝতে না পেরে ভুল ট্রেনে। পৌঁছে গেলেন দিল্লি।

সেখানে স্টেশনে তার সঙ্গে কথা হয় আরমান নামে একজনের। আরমান স্টেশনে পানি বিক্রি করছিলেন।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই আরমান নিজের স্ত্রীর সহযোগিতায় ওই কিশোরীকে ধর্ষণ করেন। এরপর এই দম্পতি ওই কিশোরীকে ৭০ হাজার রুপিতে পাপ্পু যাদব নামে একজনের কাছে বিক্রি করে দেন।

বৃহস্পতিবার ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দু’জনকে।

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই কিশোরী দুই মাস মতো পাপ্পুর সঙ্গে ছিলেন। এরপর তিনি পালিয়ে গিয়ে পড়েন হাসিনা নামে আরেক নারীর খপ্পড়ে। হাসিনা তাকে আফরোজ নামে ২২ বছর বয়সী আরেকজনের হাতে তুলে দেন। আফরোজও ধর্ষণ করেন কিশোরীকে।

এরপর পুলিশ তাকে উদ্ধার করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি