শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিচার বিভাগের পর এবার ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করলো হোমল্যান্ড সিকিউরিটি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মুসলিম প্রধান সাত দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

এর আগে ট্রাম্পের জারি করা এই নিষেধাজ্ঞা স্থগিত করেছিলেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। বিচার বিভাগের এই আদেশের প্রেক্ষিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে এখন থেকে তারা পূর্বের নিয়মানুযায়ী এই সাতটি দেশের অভিবাসীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ আর কার্যকর হবে না।

একই সঙ্গে ট্রাম্পের নিষেধাজ্ঞার পর যেসব ভিসা বাতিল করা হয়েছে সেগুলোও পুনরায় পুনর্বিবেচনা করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি