শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাংবাদিক শিমুল হত্যাকারী পৌর মেয়র মীরু কারাগারে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে পুলিশ বেষ্টনীতে তাকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় বিচারক মোরশেদ আলম তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট পরিদর্শক মো. শহীদুল্লাহ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শাহীন আলম জানান, নিয়ম অনুযায়ী আসামিকে নিকটবর্তী আদালতে হাজির করা হয়। পরে তাকে শাহজাদপুর আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

এসময় মেয়র হালিমুল হক মিরু সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। কখনো সাংবাদিককে হত্যা করতে পারি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

ষড়যন্ত্রকারী কারা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা সরাসরি বলছে আমিই গুলি করেছি, তারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি