পূর্বাশা ডেস্ক:
৬৫ বছর ধরে ব্রিটেনের রানী হিসেবে ক্ষমতায় থেকে নতুন রেকর্ড গড়েছেন দ্বিতীয় এলিজাবেথ। ৬ ফেব্রুয়ারি তার ক্ষমতায় আসার নীলা জয়ন্তী উদযাপন করছে ব্রিটেনের রাজ পরিবার।
এই উদযাপন উপলক্ষে লন্ডনে ফাঁকা গুলি চালিয়ে দিনটি শুরু করবে রাজকীয় সৈন্যরা। বিকেলে গ্রিন পার্কে রাজার রাজকীয় ঘোড়া বাহিনী ৪১টি বন্দুক নিয়ে গুলি চালাবে। এ সময় নির্দিষ্ট সঙ্গীত বাজিয়ে রানীকে সম্মান প্রদর্শন করা হবে।
৬৫ বছর উদযাপন উপলক্ষে ৫ পাউন্ডের নীল রঙের স্ট্যাম্প ছাড়া হয়েছে।

























































