ডেস্ক রিপোর্টঃ
নুরুল হুদার নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন(ইসি) দায়িত্ব গ্রহণের পরই জাতীয় সংসদের ২ টি আসনের উপনির্বাচন, ১৮ টি উপজেলা পরিষদ এবং ১ টি পৌরসভার নির্বাচন করতে হচ্ছে। দায়িত্ব গ্রহণের পরই বলা যায় অনেকটা অগ্নিপরীক্ষার মূখে পড়তে হচ্ছে নতুন নির্বাচন কমিশনকে।
বিদায়ী ইসির অধীনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নানা সমালোচনা উঠে। তবে বিদায় নেওয়ার আগে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন কাজী রকিবউদ্দীনের নেতৃত্বাধীন ইসিকে ধন্যবাদ জানিয়েছে রাজনৈতিক মহল। ফলে নতুন ইসির কাছে দেশবাসীর প্রত্যাশার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
এদিকে উপজেলা পরিষদ প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে ৩ টি উপজেলা পরিষদের নির্বাচন। পর্যায়ক্রমে ১৮ টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সবগুলোর উপজেলাতেই চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যান ও মহিলা ভাইস- চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে।
গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন সন্ত্রাসী হাতে নিহত হওয়ায় আসনটি শুন্য হয়েছে। অপরদিকে বর্ষীয়ান রাজনীতিক আওয়ামী লীগ দলীয় এমপি সুরঞ্জিত সেনগুপ্ত দুদিন আগে মারা গেছেন। ফলে দুইটি আসনেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।


























































