স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লাকসাম উপজেলায় বাসের চাপাঁয় দেলোয়ার হোসেন (৬৫) নামের এক সিএনজি চালিত অটোরিক্সা যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন যাত্রী।
বুধবার (৮ ফেব্রুয়ারী) সকালে কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কের বাটিয়াভিটা নামক স্থানে এ দুঘর্টনাটি ঘটে ।
নিহত দেলোয়ার হোসেন (৬৫) লাকসাম পৌর এলাকার গুন্তি গ্রামের মৃত. হাজী আলী আহমেদের ছেলে। আহতদেরকে স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইয়াসমিন আক্তার সেতু নামের এক গৃহবধূ অবস্থা আশংকাজনক।
স্থানীয় সূত্র জানায়, নোয়াখালি থেকে ঢাকাগামী জোনাকী এক্সপ্রেস (ঢাকা-ভ-১২১৭) লাকসামগামী নাম্বারবিহীন একটি সিএনজি চালিত অটোরিক্সাকে চাপাঁ দিলে সিএনজি যাত্রী দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। এসময় সিএনজির সামনে থাকা রিক্সার ১যাত্রীসহ ৪ জন গুরুতর আহত হয়।
নিহতের লাশ পরিবারের স্বজনরা নিয়ে গেছে। দুর্ঘটনার সাথে সাথে ঘাতক বাস পালিয়ে যায় ।
বিকেলে লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম খলিল বলেন, খবরটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছিলাম। পুলিশ গিয়ে সেখানে মরদেহ কিংবা দুঘর্টনা কবলিত সিএনজি অটোরিক্সাটি পায়নি।


















































