হাঙ্গেরির প্রত্যন্ত একটি গ্রাম এ্যাজোথালোমে মুসলিম পোশাক পরা, আজান দেয়া এবং সমকামীদের নিষিদ্ধ করেছে দেশটির সরকার। এছাড়া মসজিদ নির্মাণ নিষিদ্ধ করার জন্য আইনে পরিবর্তনও আনা হচ্ছে। এ আইন সম্পর্কে হাঙ্গেরির একাধিক আইনজীবীই বলেছেন, এসব আইন হাঙ্গেরির সংবিধান বিরোধী। তবে স্থানীয় মানুষের মধ্যে এসব আইনের পক্ষে সমর্থনও রয়েছে।
এ ব্যাপারে সরকার ফেব্রুয়ারি মাসের মধ্যেই চূড়ান্ত মত জানাবে বলে জানা গেছে। তারা বলছে, তারা ‘সাংস্কৃতিক বহুত্ববাদ’ এবং ‘মুসলিম সংস্কৃতির’ বিরুদ্ধে লড়াই করছে। এ পরিস্থিতিতে গ্রামটিতে বসবাসরত দুই জন মুসলিম ভয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে চান না।
এ্যাজোথালোমে গ্রামের মেয়র লাৎসলো টোরোৎস্কাই জানিয়েছেন, আমরা চাই পশ্চিম ইউরোপ থেকে খ্রীষ্টান এবং মাল্টিকালচারালিজম-বিরোধীরা এখানে এসে বসতি স্থাপন করুক। এবং গ্রামের ঐতিহ্য বজায় থাকুক। মুসলিমরা বসতি স্থাপন করলে যা হবে না।
তিনি বলেন, ‘আমরা দেখেছি পশ্চিম ইউরোপে বড় বড় মুসলিম কমিউনিটিতে যারা আছে তারা খ্রীষ্টান সমাজের সাথে যুক্ত হতে পারে নি। এখানেও সেরকম হোক তা আমরা চাই না।’
তিনি বলেন, আমরা চাই ইউরোপে ইউরেপিয়ানদের থাকুক, এশিয়া এশীয়দের থাকুক, আর আফ্রিকা আফ্রিকানদের। আমাদের কথা খুব সহজ-সরল।

























































