পূর্বাশা ডেস্ক:
ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বৈষম্য বাড়ছে বলে মার্কিন সরকারের এক প্রতিবেদনে বলা হয়েছে।
মার্কিন সরকারের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের পর থেকে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ, সামাজিকভাবে সংখ্যালঘুদের বয়কট ও জোরপূর্বক ধর্মান্তরের মতো ঘটনা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। খবর ডনের।
‘কনস্টিটিউশনাল অ্যান্ড লিগ্যাল চ্যালেঞ্জ ফেসড বাই রেলিজিয়াস মাইনরিটি ইন ইন্ডিয়া’ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়, দেশটির সংবিধান এবং জাতীয় ও রাজ্যগুলোর আইন ধর্মীয় সংখ্যালঘু ও নিন্মবর্ণ দলিতদের প্রতি চরম বৈষম্যমূলক।
দ্য ইউএস কমিশন অব ইন্টারন্যাশনাল রেলিজিয়াস ফ্রিডোম নামে যুক্তরাষ্ট্রের একটি সরকারি প্রতিষ্ঠানের (ইউএসসিআইআরএফ) পৃষ্ঠপোষকতায় বুধবার ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
ইউএসসিআইআরএফ চেয়ারম্যান টমাস জে. রিস বলেন, ‘ভারত ধর্মীয়ভাবে একটি বিচিত্র ও গণতান্ত্রিক দেশ। দেশটির সংবিধান ধর্ম-বর্ণ নির্বিশেষে তার নাগরিকদের আইনত সমান অধিকার দেয়।

























































