স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলায় ১৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র্যাব ১১, সিপিসি-২ সদস্যরা।
শনিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কুমিল্লা র্যাব ১১, সিপিসি-২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার পাল্টি রাজাপুর গ্রামের বড় বাড়ির মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ খোকন মিয়া (৩২), একই গ্রামের মোঃ ডালিম মিয়া (২৫) ও মোঃ ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান(৪১)।
কুমিল্লা র্যাব সূত্র জানান, শনিবার ভোরে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২টি পাটের বস্তায় রক্ষিত ১৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে জেলার বুড়িচং উপজেলার ইছাপুর গ্রামের মৃত. আব্দুর রাজ্জাক এর বাড়ির সামনে হতে আটক করেন।
উদ্ধারকৃত ১৮ কেজি গাঁজার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা।


















































