বৃহস্পতিবার,৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মাহমুদউল্লাহর বিদায়ে বিধ্বস্ত বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৭

স্পোর্টস ডেস্কঃ

মাহমুদউল্লাহ ও সাকিব যৌথভাবে চেষ্টা করছিলেন বাংলাদেশকে টেস্টে ফেরাতে। কিন্তু সে আশায় গুঁড়েবালি! ইশান্ত শর্মার বলে আর রেহাই পেলেন না মাহমুদউল্লাহ।

এলবিডাব্লিউ হলে আবেদন করেন ইশান্ত শর্মা, সাড়াও দেন আম্পায়ার। পরে ডিআরএস সুবিধা নেন মাহমুদউল্লাহ, শেষ রক্ষা হয়নি তাতেও। আউট হয়েই ফিরতে হয় তাকে।

৫৭ বল মোকাবেলা করে ২৮ রান করেন এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। মাঠে নেমেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। সঙ্গ দিচ্ছেন সাকিব আল হাসান।

বাংলাদেশের সংগ্রহ চার উইকেট হারিয়ে ১১৩ রান। দিনের শুরুর হিসেবটা কিছুতেই মেলাতে পারছে না বাংলাদেশ। শুরু দিকে তামিমের রান আউটে নিজেদের সামলনো কঠিনই ছিলো।

ঠিক কিছুতেই সামলে উঠতে পারছিলেন না মুমিনুল হক ও রিয়াদ। কিছুক্ষণ পরই উমেষ যাদবের বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফিরলেন টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি