স্টাফ রিপোর্টারঃ
গত ১১ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর সহায়তায় পুলিশ পরির্দশক (শহর ও যান) মোঃ মুনীর হোসেন চৌধুরী ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এর উপসি’তিতে এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জামিরুল ইসলামের পরিচালনায় অনুমতি বিহীন নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও প্রদর্শনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১। মেসার্স মফিজ স্টোর এর মালিক রাজিব হোসেন(২২) পিতা-মফিজুল ইসলাম, বাগমারা বাজার, সদর দক্ষিণ, কুমিল্লাকে ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং অনুমান ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২। জয় টেডার্স এর মালিক শ্যামল নাথ ভৌমিক(৪০), পিতা-প্রিয় নাথ ভৌমিক, বাগমারা বাজার, সদর দক্ষিণ, কুমিল্লা ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড এবং অনুমান ১০৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ৩। পারভেজ এন্টারপ্রাইজ এর মালিক তোফাজ্জল হোসেন(৪৮), পিতা- আব্দুর রহমান, বাইপাস মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লার নিকট হতে অনুমান ৫,৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। উল্লেখিত প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ ১৯৯৫ সনের পরিবেশ সংরক্ষণ আইন এর ১৫(১), ৪(ক)(খ) ধারার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

















































