কুমিল্লা নগরীর পার্ক ও চিড়িয়াখানা থেকে ৫৬ জন কিশোর-কিশোরীকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশ।
রোববার (১২ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম জানান, স্কুল-কলেজ ফাঁকি দিয়ে কিশোর-কিশোরী পার্ক-চিড়িয়াখানায় অপ্রীতিকর কর্মকান্ডে জড়িত থাকে। আজ অভিযান পরিচালনা করে এসব কিশোর-কিশোরীদের আটক করা হয়। পরে অভিভাবকদের জিম্মায় মুচলেকা দিয়ে সর্তক করে তাদের ছেড়ে দেয়া হয়। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।


















































