স্টাফ রিপোর্টারঃ
কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বহাল রয়েছে। উপজেলা বিএনপির প্যাডে উপজেলা বিএনপির সভাপতি জি.এম.তাহের পলাশী ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ ফেব্রুয়ারী এ বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা বিএনপির সভাপতি জি.এম.তাহের পলাশী ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরনের নেতৃত্বে উপজেলার সাংগাঠনিক কার্যক্রম ন্যাস্ত আছে এবং থাকবে। চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি বহাল আছে। এ বিষয়ে কেউ যেন কোন সন্দেহের অবকাশ সৃষ্টি করতে না পারে। ইতিমধ্যে চৌদ্দগ্রাম বিএনপিতে একটি পকেট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। যার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই পকেট আহ্বায়ক কমিটি দেওয়ার কারনে সমগ্র চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। কেন্দ্রের সিদ্ধান্ত ব্যতিত কোন আহ্বায়ক কমিটি গ্রহণযোগ্য নয়। নেতাকর্মীগণ কে বিভ্রান্ত না হয়ে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী দলীয় কাজ করার জন্য আহবান জানানো হয়।

















































