শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীর পার্ক ও চিড়িয়াখানা থেকে ৫৬ জন কিশোর-কিশোরী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৭

আশিকুর রহমান আশিক:

কুমিল্লা নগরীর পার্ক ও চিড়িয়াখানা থেকে ৫৬ জন কিশোর-কিশোরীকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশ।

রোববার (১২ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম  জানান, স্কুল-কলেজ ফাঁকি দিয়ে কিশোর-কিশোরী পার্ক-চিড়িয়াখানায় অপ্রীতিকর কর্মকান্ডে জড়িত থাকে। আজ অভিযান পরিচালনা করে এসব কিশোর-কিশোরীদের আটক করা হয়। পরে অভিভাবকদের জিম্মায় মুচলেকা দিয়ে সর্তক করে তাদের ছেড়ে দেয়া হয়। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি