শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় ৩ টি প্রতিষ্ঠানের মালিককে আড়াই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান ও নিষিদ্ধ পলিথিন জব্দ


কুমিল্লায় ৩ টি প্রতিষ্ঠানের মালিককে আড়াই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান ও নিষিদ্ধ পলিথিন জব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৭

স্টাফ রিপোর্টারঃ
গত ১১ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর সহায়তায় পুলিশ পরির্দশক (শহর ও যান) মোঃ মুনীর হোসেন চৌধুরী ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এর উপসি’তিতে এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জামিরুল ইসলামের পরিচালনায় অনুমতি বিহীন নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও প্রদর্শনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১। মেসার্স মফিজ স্টোর এর মালিক রাজিব হোসেন(২২) পিতা-মফিজুল ইসলাম, বাগমারা বাজার, সদর দক্ষিণ, কুমিল্লাকে ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং অনুমান ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২। জয় টেডার্স এর মালিক শ্যামল নাথ ভৌমিক(৪০), পিতা-প্রিয় নাথ ভৌমিক, বাগমারা বাজার, সদর দক্ষিণ, কুমিল্লা ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড এবং অনুমান ১০৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ৩। পারভেজ এন্টারপ্রাইজ এর মালিক তোফাজ্জল হোসেন(৪৮), পিতা- আব্দুর রহমান, বাইপাস মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লার নিকট হতে অনুমান ৫,৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। উল্লেখিত প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ ১৯৯৫ সনের পরিবেশ সংরক্ষণ আইন এর ১৫(১), ৪(ক)(খ) ধারার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি