বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রেন দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ নেতা রবিউয়েলের দাফন সম্পূর্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

লাকসামে ট্রেন দুর্ঘটনায় নিহত ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ রবিউল হোসেনের দাফন সম্পূর্ন করা হয়েছে। গতকাল সোমবার সকালে লাকসাম গন্ডামারা এতিমখানা মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাকে দাফন করা হয়। নিহত মোঃ রবিউল হোসেন (১৭) পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিল। সে রোববার রাতে চট্টগ্রাম-লাকসাম এতিমখানা রোডে রেল ক্রসিংয়ের এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়।
এসময় নিহত রবিউলের জানাযায় লাকসাম পৌর মেয়র প্রফেসর আবুল খায়ের, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন, পৌর প্যানেল মেয়র-১ বাহার উদ্দিন বাহার, প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শিহাব খান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি লাকসাম গন্ডামারা রেল ক্রসিংটি অতিক্রম করার সময় ওই গ্রামের আবুল কাশেমের ছেলে রবিউল হোসেন বাইপাস থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পরে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ওসি স্বপন কান্তি বড়–য়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ রবিউল হোসেনের অকাল মৃত্যুতে জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানী এমপি মোঃ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি