ডেস্ক রিপোর্টঃ
মার্কিন নৌবাহিনীর এফএ-১৮ যুদ্ধবিমান বহরের দুই তৃতীয়াংশই অচল হয়ে পড়েছে। মেরামতের প্রয়োজনীয় অর্থের অভাবে এ সব বিমান অচল হয়ে পড়ে আছে।
এফএ-১৮ যুদ্ধবিমান বহরের ৬২ শতাংশই ব্যবহার উপযোগী নেই। এ ছাড়া, ২৭ শতাংশ বিমানের গুরুত্বপূর্ণ মেরামত দরকার। পাশাপাশি ৩৫ শতাংশ বিমানের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় কাজ বা যন্ত্রাংশের অপেক্ষায় রয়েছে।
মার্কিন নৌবাহিনীর সব ধরণের বিমানের ৫৩ শতাংশ আকাশে ওড়ার সক্ষমতা হারিয়েছে। এ সব বিমানের সংখ্যা ১৭০০ এবং এর মধ্যে যুদ্ধ, টহল, পরিবহন বিমান এবং হেলিকপ্টারও রয়েছে।
অর্থাভাবের কবলে মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং ডুবোজাহাজও পড়েছে। রক্ষণাবেক্ষণের প্রয়োজন এমন জাহাজের সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে।
এ ছাড়া, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে মার্কিন নৌবাহিনীর অনেক ডুবোজাহাজ গত চার বছর ধরে অচল হয়ে রয়েছে। পাশাপাশি ডাঙ্গায় মার্কিন নৌবাহিনীর স্থাপনাগুলোর মধ্যে ১৫ শতাংশই কাজ চালানোর অনুপযোগী হয়ে পড়েছে।
সূত্র: সিএনএন

























































