দেবিদ্বার প্রেসক্লাবের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দৈনিক কুমিল্লা কণ্ঠের সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. কামাল উদ্দিনকে সভাপতি এবং দৈনিক ডাকপ্রতিদিন দেবিদ্বার প্রতিনিধি মোঃ ফখরুল ইসলাম সাগরকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। সোমবার রাতে উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ওই সভায় উপজেলায় কর্মরত সাংবাদিক ও ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।


















































