স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার গামে সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে চালকের ছুরিকাঘাতে মোঃ মাসুম (২৪) নামের এক যাতী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন মাসুমের আপন ভাই মাসুদ ও চাচাতো ভাই আবু সাইদ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মাসুম মাইজখার এলাকার ফজলুর রহমানের ছেলে।
চান্দিনা থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, চালক পালিয়ে গেছে। মরদেহ থানায় রয়েছে।


















































