শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০১৭

স্টোফ রিপোর্টার:

গত ১৪ ফেব্র“য়ারি ২০১৭ ইং তারিখ সন্ধ্যা ০৬.১০ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিসি-২, শাকতলা, কুমিল্লা এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার বাঙ্গুরা থানাধীন মুকলিশপুর গ্রামে মনিরের চায়ের দোকানের সামনে হতে  অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত এজাহার নামীয় পলাতক আসামী মোঃ নবী মিয়া (৩৮), পিতা- মৃত আঃ হক, সাং মুকলিশপুর(পূর্বপাড়া), থানা-বাঙ্গুরা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর থানার মামলা নং-০৮, তারিখ ২৪/০৮/২০০৭ ইং, পি-৭৮/১৪, জিআর-৯৯/০৭ এবং বিঃ ক্ষঃ ২৩৭/০৭ এর মূলে গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে।

এ সংক্রান্তে বাঙ্গুরা থানায় আসামী হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি