শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিঙ্গাপুরে সড়ক দূর্ঘটনায় বুড়িচংয়ের যুবক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০১৭

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম গ্রামের মোঃ রহমত উল্লাহ (২৯) নামের এক যুবক সিঙ্গাপুরে লরির চাপাঁয় নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় সিঙ্গাপুরের প্রিজরন নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।

নিহত মোঃ রহমত উল্লাহ জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মোকাম পশ্চিম পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মোঃ রহমত উল্লাহ প্রায় ৮ বছর পূর্বে জীবিকার সন্ধানে সিঙ্গাপুর যায়। রহমত সিঙ্গাপুরে কন্সট্রাকশনের কাজ করতো। রহমত কাজ থেকে বাসায় ফিরে তার ব্যবহৃত বাইসাইকেল নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে যাওয়ার পথে প্রিজরন নামক স্থানে দ্রুতগতির একটি লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রহমত উল্লাহ নিহত হয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিহত রহমত ৮ বছর পূর্বে সিঙ্গাপুর যায়, ৩ বছর আগে দেশে এসে পার্শ্ববর্তী বরুড়া উপজেলার কেমতলী গ্রামের হাবিবা আক্তারকে বিয়ে করে। সর্বশেষ ৭ মাস পূর্বে রহমত বাংলাদেশে এসে ছুটি কাটিয়ে যায়। নিহত রহমত বাবা মায়ের এক মাত্র ছেলে ছিল, তাঁর আরো দুই বোন রয়েছে। রহমতের মৃত্যুর খবরে তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি