শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় অটোরিকশা যাত্রী খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার গামে সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে চালকের ছুরিকাঘাতে মোঃ মাসুম (২৪) নামের এক যাতী নিহত হয়েছে।  এ সময় আহত হয়েছেন মাসুমের আপন ভাই মাসুদ ও চাচাতো ভাই আবু সাইদ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি)  দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মাসুম মাইজখার এলাকার ফজলুর রহমানের ছেলে।
চান্দিনা থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, চালক পালিয়ে গেছে।  মরদেহ থানায় রয়েছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি