
চান্দিনা প্রতিনিধি ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লা উত্তর জেলা শাখার সাংগঠনিক সভা শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চান্দিনাস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। প্রধান বক্তার বক্তৃতা করেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম, কেন্দ্রীয় মহিলা দল এর সাংগঠনিক সম্পাদক হেলেন জেরিন, সাবেক সভাপতি নূরে আরা সাফা। কুমিল্লা উত্তর জেলা মহিলা দল সভাপতি আক্তার খানম এর সভাপতিত্বে এবং দেবিদ্বার উপজেলা মহিলা দল সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূইয়া, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ্ মোহাম্মদ আলমগীর খান, চান্দিনা উপজেলা মহিলা দল সভাপতি জেসমিন আক্তার, দাউদকান্দি উপজেলা মহিলা দল সভাপতি ফরিদা ইয়াসমিন, পৌর মহিলা দল সভাপতি আইরিন সরকার, তিতাস উপজেলা মহিলা দল সভাপতি রুবি ইসলাম প্রমুখ।

















































