
শাহ ইমরানঃ
“মাদক ছেড়ে কলম ধর, মাদকমুক্ত সমাজ গড়” এই শ্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবি সংগঠন “দ্বীপ ফাউন্ডেশন” ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়নের শিবের বাজারে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মাদকবিরোধী র্যালিতে উপস্থিত ছিলেন “দ্বীপ ফাউন্ডেশন” এর সিইও ফয়সাল আহাম্মেদ দ্বীপ, পাচঁথুবী ইউনিয়নের কো-অর্ডিনেটর ফেরদৌস আহমেদ চৌধুরী, এক্সিকিউটিভ প্রোগ্রাম অর্গানাইজার মোঃ জসিম উদ্দিন সোহেল, শিবের বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন, রাজা মিয়া, সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম শাওন, সাবেক ইউপি সদস্য মাইনুল হাসান,শাহ ইমরান প্রমুখ।

সমাবেশে বক্তারা “দ্বীপ ফাউন্ডেশন” এর এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, পারিবারিক ও সামাজিকভাবে প্রতিহত করা হলেই মাদকের ভয়াবহতা হ্রাস পাবে। এক্ষেত্রে আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। সকলের অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টায় এই সর্বনাশি নেশা থেকে যুব সমাজ তথা সমাজকে মাদকমুক্ত করা সম্ভব বলেও জানান বক্তারা।

“দ্বীপ ফাউন্ডেশন” এর সিইও, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ফয়সাল আহাম্মেদ দ্বীপ বলেন, মাদকের অভয়ারণ্য হিসেবে সারা বাংলাদেশের কাছে পরিচিত একটি নাম কুমিল্লা। মাদকের সহজলভ্যতায় যুব সমাজ আজ ঝুকছে মাদকের দিকে। এই মাদকের ভয়াল ছোবলে যুব সমাজ ধ্বংসের মুখে। কথায় আছে, একটি দেশের উন্নয়নের অগ্রণী ভূমিকায় যুব সমাজ অনেক গুরুত্ব বহন করে কিন্তু বর্তমান সময়ে মাদকের আগ্রাসনে সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক কলহসহ নৈতিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। জীবনের শুরুতেই অনেক যুবকের সম্ভাবনাময় ভবিষৎ নষ্ট হচ্ছে মাদকের ¯্রােতে। মাদক পৃথিবী ও মানব সভ্যতার জন্য হুমকিস্বরূপ। মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে দূওে রাখতে কিংবা সচেতনতা বৃদ্ধিতেই আমাদের এমন উদ্যোগ।

















































