শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুকে সন্ত্রাসবাদ ঠেকাবে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আজগুবি খবর, সন্ত্রাসবাদে উস্কানি কিংবা সহিংসতায় ইন্ধন যোগানদাতাদের ওপর নজরদারি করতে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির পরিকল্পনা করেছে ফেসবুকে।

ফেসবুকের ভবিষ্যত সম্পর্কে এক পরিকল্পনা ঘোষণা সভায় মার্ক জাকারবাগ এমন কিছু বিষয়ের ওপর আলোকপাত করেন।

তিনি বলেছেন, এই ধরণেল অ্যালগরিদম দিয়ে ফেসবুক পোস্টে সন্ত্রাসবাদ, সহিংসতা বা উস্কানিমূলক পোস্ট চিহ্নিত করা যাবে। যেগুলো আত্মহত্যা ঠেকাতেও সহায়ক হবে। এ সময় তিনি অতীতে ফেসবুকের বিভিন্ন ভুলের কথা স্বীকা করেন।

ফেসবুকের ভবিষ্যত সম্পর্কে পাঁচ হাজার শব্দের এক চিঠিতে মার্ক জাকারবার্গ তার পরিকল্পনা তুলে ধরেছেন। চিঠিতে তিনি বলেছেন, প্রতিদিন ফেসবুকে প্রকাশিত হওয়া শত শত কোটি পোস্ট পর্যালোচনা করা খুবই কঠিন। বর্তমান কাঠামো এবং প্রক্রিয়া দিয়ে তা করা সম্ভব নয়। তাই ফেসবুক গবেষণা চালাচ্ছে কিভাবে টেক্সট, ছবি এবং ভিডিও পর্যালোচনা বা পরীক্ষা করে সেখানে বিপদজনক ইঙ্গিত সম্বন্ধে ধারণা পাওয়া যায়।

তিনি বলেন, ‘এই প্রক্রিয়া এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। কিন্তু কিছু কনটেন্ট বা বিষয়বস্তু নির্ভর পরীক্ষা করা হচ্ছে। যেমন আমরা এখন দেখছি সন্ত্রাসবাদ বিষয়ক খবর এবং সন্ত্রাসবাদ বিষয়ক প্রপাগান্ডা বা প্রচারণার পার্থক্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ধরা যায় কিনা।’

মার্ক জাকারবার্গ বলেছেন, তার চূড়ান্ত লক্ষ্য মানুষ যাতে আইনের মধ্যে থেকে তাদের পছন্দসই কনটেন্ট ফেসবুকে পোস্ট করতে পারেন। এসব পোস্টে অ্যালগরিদম সব সময় নজর রাখবে। ফেসবুক ব্যবহারকারীরাও এমনভাবে সব পোষ্ট ফিল্টার করতে পারবেন, যাতে করে যে জিনিস তারা দেখতে চান না, সেটা যেন তাদের টাইমলাইনে না আসে। কেউ যদি নগ্নতা পছন্দ না করেন, সেটা তার টাইমলাইনে আসবে না। কেউ সহিংসতা অপছন্দ করলে সেটা তিনি ফিল্টার করে বন্ধ করে দিতে পারবেন।

তবে এসবের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বড় ধরণের অগ্রগতির দরকার হবে বলে জানান তিনি।

মার্ক জাকারবার্গ বলেন, এর মধ্যে কিছু কিছু বিষয় ২০১৭ সালেই করা যাবে। কিন্তু অন্য বিষয়গুলোর জন্য অনেক বছর অপেক্ষা করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি