শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মার্চ থেকে পোস্ট অফিসেই করা যাবে পাসপোর্টের আবেদন


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

মার্চ থেকেই কয়েকটি শহরের মানুষ তাঁদের কাছের পোস্ট অফিসেই পাসপোর্টের আবেদন করতে পারবে। এর ফলে বিদেশমন্ত্রক মনে করছে যে, পাসপোর্ট তৈরির ক্ষেত্রে মানুষকে যে হয়রানির শিকার হতে হয়,তা কিছুটা কমানো যাবে।

প্রথম ধাপে রাজস্থান, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্নাটক এবং ঝাড়খন্ড এবং আরও কয়েকটি রাজ্যে এই সুবিধা চালু হতে চলেছে।

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানা গিয়েছে যে, বর্তমানে সারাদেশে ৮৯টি পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে। এবার এর অন্তর্ভূক্ত আরও ৩৮টি পাসপোর্ট অফিস চালু হতে চলেছে সারাদেশে।

রাজস্থানে পাসপোর্ট সার্ভিস পাওয়া যাবে কোটা, জয়সলমেঢ়, বিকানির, ঝুনঝুনু এবং ঝালাওয়াড়ে। পশ্চিমবঙ্গে আসানসোল, নদিয়া, উত্তর দিনাজপুর এবং উত্তর কলকাতায় পাসপোর্ট তৈরি করতে পারবেন। ঝাড়খন্ডে দেওঘর, জামশেদপুর এবং ধানবাদে। তামিলনাড়ুতে সালেম, ভেলোর। কর্নাটকে বেলগাম দেবাঙ্গেরে, হাসান, গুলবর্গা এবং মাইসোরে।
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে জানিয়েছেন যে, ৩১ মার্চের আগেই এই পরিষেবা সারাদেশে শুরু হতে চলেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি