
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জেনেভা টিভি কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ এ নক আউট পর্বের প্রথম খেলায় সকালে ধর্মসাগর রাইডার্স ৮ উইকেটের ব্যবধানে কিং শালবনকে এবং দুপুরে কুমিল্লা টাইগার্স ৮ উইকেটে কিং রিভার গোমতী দলকে হারিয়ে ফাইনালে উঠেছে।
কুমিল্লা সাংবাদিক ক্লাব ও কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ নক আউট টুর্নামেন্টের দিনের নক আউট পর্বের প্রথম খেলায় ধর্মসাগর রাইডার্সের অধিনায়ক তারিকুল ইসলাম শিবলী টসে জিতে কিং শালবনকে ব্যাটিংয়ে পাঠায় । কিং শালবন নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান করেন। দলের পক্ষে শাকিল আহমেদ রানা অপরাজিত ৫০ রান করেন। এছাড়া বিপ্লব ২৩ রান, রাজিব বণিক ৩ রান, পাখি ২ রান,ফয়সল বারি মজুমদার মুকুল ৯ রান, জোনায়েদ শিকদার তপু ১১ রান, বিধান শূন্য রানে আউট হন। জবাবে ব্যাটিংয়ে নেমে ধর্মসাগর রাইডার্স ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। বোলার রিয়াদ উইকেট, শাকিল আহমেদ রানা ও শিবলী একটি করে উইকেট পান। দলে পক্ষে অধিনায়ক মাসুদ ৫১ রান, শিবলী ৩৭ রান করেন। এছাড়া রিয়াদ ওবায়েদউল্লাহ ৮ রানে অপরাজিত ছিলেন।
দিনের অপর খেলায় কিং রিভার গোমতী দল টসে জিতে ব্যাট করে ১৬ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১০২ রান করেন। দলের পক্ষে অমিত মজুমদার ১৪ রান, সোহাগ ১৩ রান, মনির হোসেন ১১ রান, আশিক ৭ রান, আকাইদ ৫ রান করেন। কুমিল্লা টাইগার্সের পক্ষে আশিকুর রহমান সোহেল ৪ উইকেট, জিতু ও সোহরাব সুমন ২ টি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা টাইগার্স ১২ ওভারেই দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে সোহরাব সুমন ২৪ রান, ইমতিয়াজ আহমেদ জিতু ২১ রান, আলাউদ্দিন ৯ রান ও তাওহিদ হোসেন মিঠু ১০ রান করেন।
ধর্মসাগর রাইডার্স ও কুমিল্লা টাইগার্স আগামী ২৭ ফেব্রুয়ারী ফাইনালে মুখোমুখি হবে।

















































