ফার্স্ট ডটার ইভানকা ট্রাম্পের বিরুদ্ধে ট্যাক্স ওয়ারেন্ট জারি করেছে নিউইয়র্ক স্টেট। ‘ইভানকা জুয়েলারি স্টোর’ এর ৫ হাজার ডলার কর নিয়মানুযায়ী পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় এই আদেশ জারি করা হয়।
২৭ জানুয়ারি ইভানকার বিরুদ্ধে জরিমানাসহ ট্যাক্স ওয়ারেন্ট জারি করা হলেও এটি এখনো পরিশোধ করা হয় নি।
ট্রাম্প টাওয়ারের ফিফথ জুয়েলারি এভিনিউতে ‘ইভানকা জুয়েলারি স্টোর’ ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেও আইনি ও আর্থিক জটিলতায় ভুগছিল। ২০১৬ সালের মার্চে নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট ইভানকার কোম্পানিকে চুক্তি লঙ্ঘনের অভিযোগে ‘কেজেকে জুয়েলারি’কে ৩ মিলিয়ন ডলার পরিশোধের আদেশ দেয়।
এর আগে, যুক্তরাষ্ট্রের বিখ্যাত চেইন শপ নর্ডস্ট্রোম ইভানকা ব্র্যান্ডের বিক্রি কমে যাওয়ায় ফার্স্ট ডটারের পণ্য না রাখার ঘোষণা দেয়। তবে অনলাইন শপ অ্যামাজন ডটকম জানায়, তাদের ওয়েবসাইটে বিক্রির শীর্ষে রয়েছে ইভানকা ব্র্যান্ডের সুগন্ধি।
এর আগে, সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়, দেশটির ৬১ টি কোম্পানি তাদের ট্রেড মার্কে ফার্স্ট ডটারের নামের লেবেল যোগ করার জন্য আবেদন করেছে।

























































