শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দশে দশ তুলসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সব ওষধি ও ভেষজ গাছের রানি হিসেবে পরিচিত তুলসি গাছ। এর গুণাগুণ বলে শেষ করার নয়। পাঁচ হাজার বছর ধরে ভেষজ এ গাছটি নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। তুলসি পাতার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা নানা রোগ সারাতে কাজে আসে। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে তুলসি গাছের পাতা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পাশাপাশি নানা ধরনের সংক্রমণ হওয়া থেকে রক্ষা করে। আসুন জেনে নেই তুলসি গাছ কি কি রোগ নিরাময় করতে সক্ষম।

১. কিডনির পাথর: তুলসি পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট আছে। যা কিডনির কর্মক্ষমতা বাড়িয়ে পাথর হওয়া রোধ করে। প্রতিদিন মধু দিয়ে তুলসি পাতার রস খেলে কিডনির পাথর গলে যায়।

২.হৃদযন্ত্র ভালো রাখে: তুলসি পাতায় ইউজেনল নামে বিশেষ এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। যা রক্তচাপ ও কোলেস্টরালের মাত্রা স্বাভাবিক রাখে। তাই হৃদযন্ত্রও ভালো থাকে। প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটি তুলসি পাতা চিবিয়ে খেলেই হার্টের সমস্যা থাকলে অল্প দিনেই সুস্থ হয়ে উঠবেন।

৩. ক্যান্সার রোধ করে: অ্যান্টি-কার্সিনোজেনিক ও অ্যান্টি-অ্যাক্সিডেন্ট থাকায় তুলসি পাতা ক্যান্সার রোধ করে। এটা স্তন ও ওরাল ক্যান্সার কমায়। প্রতিদিন সকালে তুলসি পাতার রস খেলে নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়।

৪. পেটের পীড়া কমায়: তুলসি পাতা এসিডিটি, আলসারসহ পেটের নানা রোগ সারাতে কাজ করে। প্রতিদিন এক চামচ তুলসির রস মধু মিশিয়ে খেলে পেটের রোগ একেবারে সেরে যায়।

৫. ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে: তুলসি পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট খেলে রক্তে সুগার নিয়ন্ত্রণে থাকে। খালি পেটে সকালে কয়েকটি তুলসি পাতা চিবিয়ে খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত কমে যায়।

৬. মুখের দুর্গন্ধ দূর করে: তুলসি পাতা চিবিয়ে খেলে মুখের ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায়। ফলে মুখ থেকে দুর্গন্ধ দূর হয়ে যায়। দাঁতের ব্যাকটেরিয়াও দূরে করে।

৭. সর্দি-গর্মি দূরে থাকে: সর্দি-গর্মি বা জ্বর-কাশি কমাতে তুলসির বিকল্প নেই। ঠা-ার লাগলে প্রতিদিন তুলসি পাতার রস খেলে রোগ কম হয়।

৮. চোখের রোগ সারায়: চোখের রোগ সারাতে তুলসি পাতা বেশ কার্যকরী । ভিটামিন- এ ঘাটতি জনিত রোগ সারায় তুলসি পাতা।

৯. চাপ কমায়: অ্যান্টি-স্ট্রেস হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে তুলসি পাতা। ফলে চাপও কম অনুভব হয়। এটি রক্ত চলাচলও স্বাভাবিক রাখে।

১০. মাথা ব্যথা কমায়: তুলসি পাতা ফোটানো পানির ভাপ নিলে মাথা ব্যথা কমে যাবে। তুলসি পাতায় এমন কিছু উপাদান রয়েছে যা মাথা ব্যথা নিয়ন্ত্রণে রাখে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি