সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হজমশক্তি কমায় ‌চকোলেট


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

যাঁরা চকোলেট খোর তাঁদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো আমেরিকার বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের দাবি চকোলেট ও চুইংগাম মানুষের হজমশক্তি কমায়। এর ফলে অ্যাসিডিটি, বদহজমের মতো সমস্যা দেখা দেয়।

গবেষণায় তাঁরা দেখেছেন চকোলেট ও চুইংগামের মধ্যে যে টাইটেনিয়াম অক্সাইড থাকে তা খাবার হজমে বাধা তৈরি করে।  বেশি মাত্রায় চকোলেট ও চুইংগাম সাময়িক তৃপ্তি দিলেও ভবিষ্যতের পক্ষে ক্ষতিকর। ফলে যাঁরা একটু বেশি মাত্রায় চকোলেট ভালোবাসেন তাঁরা এবার থেকে সাবধান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি