শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, টাঙ্গাইল ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী-অববাহিকার কোথাও-কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার ঢাকায় সূর্যাস্ত ৫টা ৫৮ মিনিটে। অপরদিকে আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২৬ মিনিটে।
আগামী ৭২ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি