শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্ত্রীকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভা স্ত্রী মেহরিবান আলেয়েভাকে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। স্ত্রীকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগের মধ্য দিয়ে তেল সমৃদ্ধ কাস্পিয়ান সাগরের এ দেশটির পারবারিক শাসন আরো শক্ত হলো।

বিরোধিদের অভিযোগ পারিবারিক ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই এমন পদক্ষেপ নিয়েছেন দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভা। ফার্স্ট লেডি মেহরিবান আলেয়েভাকে আজারবাইজানের প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়ে ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট ইলহাম।

৫২ বছর বয়সী আজারবাইজানের ফার্স্ট লেডি মেহরিবান ২০০৫ সাল থেকে  আজারবাইজানের ইনি আজারবাইজান পার্টির আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি হায়দার আলিয়েভ ফাউন্ডেশনের প্রেসিডেন্টেরও দায়িত্ব পালন করছেন।

১৪৮৭৭০৮৫৮৬৩৫০২৩০৬০০আজারবাইজানের সাবেক প্রেসিডেন্ট ও মেহরিবানের শ্বশ্বর হায়দার আলিয়েভের নামানুসারে এ ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে। ক্ষমতাসীন পরিবারে জন্ম হওয়ায় তিনি তার স্বামীর সম্ভাব্য উত্তরসূরি। ২০০৩ সালে শ্বশুরের মৃত্যুর পর  তার স্বামী দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বছর সংবিধান পরিবর্তন করে প্রথম ভাইস প্রেসিডেন্টের পদটি তৈরি করেন প্রেসিডেন্ট ইলহাম। সংবিধান সংশোধন করে পারিবারিক এমন পদ তৈরি করার জন্য বিরোধিরা নিন্দা জানান।

সমালোচকরা সংবিধানের এ সংশোধীকে আলিয়েভ পরিবারের ক্ষমতা ধরে রাখার প্রয়াস বলে মনে করেন। এ সংশোধনীর মাধ্যমে আজারবাইজানে দীর্ঘস্থায়ী পারিবারিক শাসন চালু হবে বলে অনেকে মনে করছেন।

এদিকে আজারবাইজানের বিরোধী দল মোসাবাত পার্টির নেতা ইসা গামবার এএফপিকে জানান, ক্ষমতাসীনদের এমন সিদ্ধান্ত আজারবাইজানকে মধ্যযুুগ ও সামন্তবাদের দিকে নিয়ে যাবে। পারিবারিক শাসন ২১ শতকে কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন আজারবাইজানের বিরোধী দলীয় নেতা ইসা গামবার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি